মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০১:১১ এএম

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। গতকাল বৃহস্পতিবার শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এ মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রুলস অব বিজনেস অনুযায়ী এ দপ্তর পুনর্বণ্টন করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

বিএনপি সরকার গঠন করার পর এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি গতকাল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। আর গতকালই নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আহমেদ আযম খান। এ ছাড়া ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এখন তাদের জায়গায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত