ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ নামের এক কাপড় ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোহাগ (৪৫) পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে। তিনি কলাপাড়ায় ভ্রাম্যমাণ কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, সোহাগ ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন। প্রায় একমাস আগে তিনি তার শ্বশুর বাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। সর্বশেষ তিনদিন আগে স্ত্রী শিউলী বেগমের সঙ্গে মুডোফোনে তার কথা হয়। রাত নয়টার দিকে স্থানীয়রা ওই বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ইলিয়াস তালুকদার জানান,ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত