মানববন্ধনে বায়রা

সিন্ডিকেট বিচারের মাধ্যমে শ্রমবাজার মুক্ত করার দাবি

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

বাংলাদেশের শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা দাবি করে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিনসহ তার সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট।

গতকাল রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়। এ সময় অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিন এক-এগারোর অন্যতম কুশীলব। তার নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বস্বান্ত হয়েছে অসংখ্য যুবক ও তাদের পরিবার।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটের মূল হোতা লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সহযোগী নিজাম হাজারী, বেনজীর আহমেদ, লোটাস কামাল, স্বপনসহ রাঘববোয়ালরা। দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত