মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২১ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাসুদুর রহমান মাসুদ নামে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এ ঘটনার পর থেকেই মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী (পূর্ব পাড়া) গ্রামের এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত