সিসিডিএমের বৈঠক ৮ এপ্রিল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ এএম

বছরের প্রথম ৩ মাস শেষ হয়ে গেলেও ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বিসিবির নির্বাচনকে ঘিরে ক্লাব সংগঠকদের একটা বড় অংশ বিরত থাকছে লিগে অংশ নেওয়া থেকে, সেই অনিশ্চয়তা থেকেই থমকে আছে ঘরোয়া ক্রিকেট। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬ নিয়ে একটি পরিকল্পনা করে এগোচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সূচি চূড়ান্ত করা ও সার্বিক আয়োজন সংক্রান্ত খুঁটিনাটি ঠিক করতে ৮ এপ্রিল অংশগ্রহণকারী ক্লাব ও অংশীজনদের নিয়ে একটি সভা ডেকেছে সিসিডিএম। বিসিবি আশা করছে সব ক্লাব ও অংশীজনদের নিয়ে একটি সফল ও প্রতিযোগিতামূলক লিগ আয়োজন সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত