রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তাররা হলেন মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও অপ্রাপ্তবয়স্ক একজন।
গতকাল শুক্রবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এ সময় তাদের হেফাজত থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি ভিসার প্রিন্ট কপি জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা করা হয়।
