শান্তিরক্ষায় বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ। সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের এই বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনীপ্রধানের হাতে এ সম্মাননা তুলে দেন। গত বৃহস্পতিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থনে গৃহীত এ রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানায়। এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সেনাপ্রধান জর্জিয়ার গভর্নরের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তারা সামরিকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত