স্বামীর সঙ্গে কলহ সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ এএম

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তিলপাপাড়ার ২নং গলির পান্না বিল্ডিংয়ের ৩য় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নার্গিস বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর ওই নারী নিজে আত্মহত্যা করেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, খিলগাঁও থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।  

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে মা ও ছেলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত নার্গিসের স্বামী পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। দাম্পত্য ও পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত