বিপুল ডিজেলসহ ১২ পাচারকারী আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ এএম

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ৬টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্র্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাসভর্তি সিলিন্ডার, ১৫ হাজার ৮৯৬ টাকা এবং বোটসহ চার বাঙালি ও আট রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত