প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন

প্রবাসীদের নিরাপত্তা ও বীমা সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এসএম তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের বিশেষ ফ্লাইট (জিএফ-২২৫০) দ্বারা মরদেহটি আনা হয়। গতকাল বিমানবন্দরে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থেকে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মরদেহ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত