অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল ও গণভোটের রায় সরকার একপর্যায় মানতে বাধ্য হবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি গতকাল শনিবার বিকেলে শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারে ইউনিট সভাপতি সম্মেলনে এ মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মওলানা সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলার ৩২ ইউনিয়ন পরিষদের মধ্যে ২৫ ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা করা হয়।
