না ফেরার দেশে কবি ও সাংবাদিক হাবীব ইমন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম

কবি ও সাংবাদিক হাবীব ইমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন হাবীব ইমন। পরে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঢাকায় খিলগাঁও মসজিদুল আমান জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নোয়াখালী মাইজদীতে দ্বিতীয় জানাজা ও দাফন করা হয়েছে।

হাবীব ইমনের বাবা খলিলুর রহমান, মা খালেদা পারভীন। ৩ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

হাবীব ইমন সাংবাদিকতার পাশাপাশি তিনি একাধারে কবি ও সৃজনশীল লেখক হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি বামধারার যুব গণসংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

প্রথমেই তার মরদেহে কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে আচ্ছাদিত করে রেড সেলুট জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালনের পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত