ফটিকছড়িতে তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার লাশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই ঘর থেকে অচেতন অবস্থায় আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে রাশেদুলের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে উদ্ধার হওয়া অপর যুবককে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ‘মৃত রাশেদুল হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিতে তদন্ত চলছে।’ এ বিষয়ে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত