পুলিশ সংস্কারে কাজ চলছে, তবে রাতারাতি সম্ভব নয়

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

পুলিশ সংস্কারে কাজ করছে সরকার। তবে রাতারাতি নয়, ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশে নিযুক্ত ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্টের (ইউএনডিপি) প্রতিনিধিদলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের পুনর্গঠন, সংস্কার, সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।

গতকাল রবিবার স্বরাষ্ট্রমন্ত্ররী রাজধানীর বেইলি রোডস্থ সরকারি বাসভবনে ইউএনডিপি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, বাংলাদেশে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালী দয়ারতেœ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত