চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের এর উদ্যোগে আনন্দঘন ও আন্তরিক পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাসপাতালের মিলনায়তনে এই পুনর্মিলনী আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এবং সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট চিকিৎসকরা অংশ নেন।
বক্তব্য রাখেন ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী ও অধ্যাপক ডা. শাহনা চৌধুরীসহ অন্যান্য চিকিৎসকরা। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি পেশাগত বন্ধন ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
