'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিনব্যাপী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা প্রশাসন আয়োজন করেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মোট ১৬টি স্টল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও মো. রাজিব হোসেন। মেলায় স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে এ সময় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিঠু চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা | ০৮ এপ্রিল ২০২৬ | সরাসরি...