চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কার-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে আবু ছৈয়দ (৩৫) ও নার্গিস আক্তার (৩৫) নামের দুইজন আহত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট মোড়ে প্রাইভেট কার-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। এতে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অটো রিকশা চালক আবু ছৈয়দকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল মাতেন সালাফি বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়। আমরা প্রাইভেটকার ও অটো রিকশা জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চন্দনাইশ থানার ওসির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ