নাজমুন নাহারকে সম্মাননা মাইলস্টোন কলেজের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম

১৮৪ দেশ ভ্রমণ করা বাংলাদেশের পতাকাবাহী বিশ্বজয়ী পর্যটক; ফ্লাগ গার্ল খ্যাত নাজমুন নাহারকে মর্যাদাপূর্ণ ‘ফ্ল্যাগ এনভয় অব বাংলাদেশ’ স্বর্ণপদক ও সম্মানসূচক সনদ দিয়েছে মাইলস্টোন কলেজ । গত বুধবার দিয়াবাড়ী ক্যাম্পাসের লে. কর্নেল এম. কামালউদ্দিন হলে কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক ও সনদ  তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন কলেজ ট্যুরিজম ক্লাবের মডারেটর রাশেদ খান মেনন ।

অনুষ্ঠানে নাজমুন নাহার তার অনুপ্রেরণামূলক যাত্রার কথা তুলে ধরেন । উপস্থিত ছাত্রছাত্রীদের শোনান বিশ্বভ্রমণের যাত্রা ও অনন্য অভিজ্ঞতা। এই অনুষ্ঠানের মাধ্যমে মাইলস্টোন কলেজ ট্যুরিজম ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রমণ, সংস্কৃতি এবং বিশ্ব অন্বেষণের প্রতি আগ্রহ তৈরি করা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত