ওপার বাংলার নির্মাতাদের কাছে যেন আস্থার প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। টলিউডের একাধিক সিনেমায় অভিনয় কারা চঞ্চলকে নিয়ে এবার ‘আজাদি’ নামের সিনেমার শেষ করছেন পরিচালক সুমন মুখার্জি।
নতুন এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে। এতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। গল্পে উঠে আসবে বিভক্ত বাংলার অস্থির সময়। যেখানে কেউ এপার বাংলায় আশ্রয় খুঁজছেন, আবার কেউ পাড়ি জমাচ্ছেন ওপারে। এরই মধ্যে ঘটে একটি খুন, আর সেই রহস্য উদ্ঘাটনে নামেন চঞ্চলের চরিত্রটি।
আগামী ১৫ এপ্রিল ডাবিংয়ের জন্য কলকাতায় যাচ্ছেন চঞ্চল। সেই সফরেই অংশ নেবেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আয়োজন ‘কেসিসি বৈঠকখানা’-তে। কলকাতার আনন্দপুরে অবস্থিত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির আয়োজনে ১৭ এপ্রিল শুরু হওয়া এই তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকবেন তিনি।
ওই আড্ডায় তাঁর সঙ্গে আলোচনায় যোগ দেবেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা-সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’—এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তারা। পুরো পর্বটি সঞ্চালনা করবেন গীতিকার, কবি ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।
চঞ্চল জানান, এর আগে ভিসা জটিলতার কারণে এই আয়োজনের অংশ হতে পারেননি। তবে এবার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাঁর ভাষায়, এটি কেবল আলোচনা নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা—যেখানে দুই বাংলার শিল্পীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
বিদায়ের ঘোষণা দিয়েও অভিনয়ে ফিরছেন অনন্ত-বর্ষা
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক
সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়
তেতইগাঁও মাতল মণিপুরি লাই হারাওবা উৎসবে