ময়মনসিংহের ত্রিশালে দুবৃর্ত্তদের আঘাতে খুচরা মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল থানাধীন ১২ নম্বর আমিরাবড়ী ইউনিয়নের বগারবাজার চৌরাস্তা জৈনক্য আতিকুল ইসলামের ভাড়াকৃত দোকানে খুচরা মাছ ব্যবসায়ী আব্দুল হাইকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহতের লাশ বর্তমানে ঢাকায় রয়েছে। আইনি কার্যক্রম শেষে লাশ ত্রিশালের গ্রামের বাড়তে নিয়ে আসা হবে।
