নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, যুবক আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধরের অভিযোগে মো. শহীদুল ইসলাম না‌মে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) রা‌তে তাকে আটক করা হয়।

আটক মো.শহীদুল ইসলাম (২৭) ওই এলাকার মফিজুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানায়, শহীদুল ইসলাম মাদক সেবনের পর নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সা‌নি আক‌নের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটক শহীদুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। 

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণে যে কোনো অপরা‌ধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত