চীনের ৩ চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের চুক্তি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ এএম

বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের ৩টি প্রধান চেম্বারের সঙ্গে চুক্তি করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল শনিবার সহযোগিতার স্মারকগুলো চীনের গুয়াংডং-তে স্বাক্ষর হয়। ঢাকা চেম্বার থেকে এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং চীনের চেম্বারের সমূহের ঊর্ধ্বতন প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারকসমূহে স্বাক্ষর করেন।

স্মারকে স্বাক্ষরকারী চীনের বাণিজ্য সংগঠনগুলো হলো: গুয়াংডং চেম্বার অব কমার্স অব ইমপোটার্স অ্যান্ড এক্সপোটার্স (জিডিসিসিআইই), চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস (সিসিসিএমই) এবং গুয়াংজু চেম্বার অব কমার্স ফর আউটবাউন্ড বিজনেস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনে সফরকারী ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সদস্যরা গতকাল চায়না ফরেন ট্রেড সেন্টারে ‘১৩৯তম ক্যান্টন ফোয়ারের ট্রেড ব্রিজ-বাংলাদেশ ম্যাচমেকিং ইভেন্ট’ অংশ নিয়ে প্রায় ২৭০টি চাইনিজ কোম্পানির সঙ্গে বিটুবি সেশনে বাণিজ্যিক তথ্য আদান-প্রদান করেন।

নির্ধারিত বাণিজ্য আলোচনা সেশনে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, চীন বৈশ্বিক বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি ও বিভিন্ন পণ্যের শীর্ষ উৎপাদনকারী দেশ। বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশের আমদানির একটি বড় অংশ। চীন, গতঅর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ হলো চীন এবং ইতিমধ্যে চীনের উদ্যোক্তারা বিভিন্ন খাতে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত