ইরান সংশ্লিষ্ট জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ এএম

আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরান হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করে। তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ বজায় থাকায় তা বন্ধ করে দেয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতির কথা জানা গেল।

গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হয়। এরপর গত সোমবার থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করে যুক্তরাষ্ট্র।

সূত্র: আলজাজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত