হামলায় অভিযুক্ত বানর

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ এএম

অদ্ভুত এই ঘটনাটির কথা জানা গিয়েছিল, নিউ ইয়র্ক টাইমসের ১৮৭৭ সালের ২৯ নভেম্বর। বোট্ল-অ্যালি নামক জায়গায় তখন ক্যাসিও ডিল্লিও নামক এক চারণকবির বসবাস। তার সঙ্গে আরও থাকত তারই পোষা এক বানর, নাম জিমি। একদিন ক্যাসিও গান গাচ্ছিলেন, আর তার সঙ্গে তাল মিলিয়ে নাচছিল জিমি। ম্যারিশিয়া নামের এক মহিলা এ ঘটনাটি দেখে বেশ আনন্দ পেলেন। তিনি জিমিকে উৎসাহ দিতে একটি চকলেট উপহার দিলেন। কিন্তু হঠাৎ করে তার একটু মজা করতে ইচ্ছা হলো। তাই তিনি জিমির হাত থেকে, চকলেটটি কেড়ে নিতে চাইলেন। তখন ক্ষেপে গিয়ে, ম্যারিশিয়ার আঙুলে বসিয়ে দিল কামড়। এরপর শিয়াও রেগে, তাদের দুজনকে পুলিশের হাতে দিলেন। ব্যাপারটি আদালত পর্যন্ত গড়াল! শিয়ার সব রাগ ছিল জিমির ওপরে। তাই তিনি চাচ্ছিলেন, জিমির যেন শাস্তি হয়। এমন অদ্ভুত মামলা পেয়ে বিচারকও সেদিন বেশ মজা পেয়েছিলেন। তাই  কৌতুক করে তিনি বলেছিলেন যে ডারউইন বেঁচে থাকলে হয়তো, বানরটিকে শাস্তি  দেওয়ার ব্যাপারে তাকে রাজি করাতে পারতেন। কিন্তু তিনি অন্তত এমনটা করতে পারবেন না। বিচারের রায় নিজের বিপক্ষে যাওয়ায় শিয়া রেগে গেলেন। কিন্তু কিছুই করার ছিল না। বরং শিয়াকে উপহাস করতেই কিনা কে জানে, বানর জিমি এরপরই লাফিয়ে বিচারকের টেবিলে উঠে করমর্দনের জন্য তার হাতটি বাড়িয়ে দিয়েছিল বলে জানা যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত