তাপস ও তার স্ত্রীর ছয় ক্রেডিট কার্ডের কার্যক্রম বন্ধ

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের মধুমতি ব্যাংক পিএলসির তিনটি করে ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান দুজনের ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ‘ব্লক’ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাপস ও তার স্ত্রী নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে করেছেন। তারা দুজনেই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে না পারেন, সেজন্য কার্ডগুলোর ডেবিট কার্যক্রম বন্ধ রাখা দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত