কাগজপত্র থাকলে রোহিঙ্গারা সৌদি আরবে পাসপোর্ট পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণাদি আছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণসাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত