মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহা-সড়কে ট্রাকের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফলসাটিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক খুলনা বাইতিপাড়া এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে মো. মনির হোসেন (৫৫)।
হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ গাড়িটি পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। ফলসাটিয়া বটতলা এলাকায় ব্রেক করলে পেছনে থাকা বালুবোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে, পিকআপ চালক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করে।
দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দেশ রূপান্তরকে বলেন, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত চালক হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু