স্বল্পমূল্যে আবাসন ও কৃষিজমি রক্ষার অঙ্গীকার রিহ্যাবের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভার মাধ্যমে নতুন কমিটি কার্যক্রম শুরু করে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। বোর্ড সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আকতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং চট্টগ্রাম রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্য পরিচালকরা। এ সময় তারা কৃষিজমি রক্ষা করে স্বল্পমূল্যে আবাসন সুবিধা নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে সাত জন অফিস বেয়ারার ও ২২ জন পরিচালক নির্বাচিত হন। আপিল কার্যক্রম শেষে গত মঙ্গলবার রাতে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। বোর্ড সভায় নির্বাচিত পরিচালকদের মধ্যে মুহাম্মদ লাবিব বিল্লাহ, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, এ জেড এম কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার, আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার, এ এস এম আব্দুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর উপস্থিত ছিলেন। এ সময় সদ্যবিদায়ী প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান ও বিদায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতারা আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তারা বিশেষভাবে কৃষিজমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত