বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দিনেদুপুরে রকি (২৫) নামে এক যুববকে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানী ফ্লাইওভারসংলগ্ন কাস্টমস অফিসের সামনে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। পেশায় ইট-বালু ব্যবসায়ী রকি উপজেলার গ-গ্রাম এলাকার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে কাস্টমস অফিস নার্সারির সামনে পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা রকির মাথার পেছনে চাপাতি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে। নিহত রকির ভাই রানা জানান, ‘ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে। স্থানীয় কয়েকজনের সঙ্গে রকির আগে থেকেই বিরোধ চলছিল।’ তিনি দাবি করেন, ‘হারুন নামের এক ব্যক্তি রকিকে ফোন করে ডেকে নেওয়ার পরই এ হত্যাকা- ঘটে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানান, ‘হত্যাকা-ের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত