রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কেপিএম কলাবাগান এলাকা থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গত বুধরাত রাত ৯টায় বানরটি উদ্ধার করা হয়। ওয়ার্ল্ডলাইফ স্নেক রেসকিউ টিমের সদস্য কলাবাগান এলাকার যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা রাত ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
উদ্ধারকারী যুবক ইমরান হোসেন ইমন বলেন, ‘লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক ক্যাবল থেকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে রাঙ্গুনিয়া ইকো পার্কে নিয়ে যান।’