নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেদ্দায় সমাবেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের জেদ্দায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রাচীন ও বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে সমাবেশ অংশ নেন বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের প্রবাসীরা।

আলোচনা সভায় বক্তারা নিজুম দ্বীপ, বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, হরিণ আর ইকো-টুরিজম ছাড়াও বাজরা শাহী মসজিদ, ডাকাতিয়া নদী, নারকেলের নাড়ু-পিঠা আর নদী-চরের ল্যান্ডস্কেপের জন্য সমাদৃত বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন।

তারা বলেন, কৃষি ব্যবসা ও প্রবাস থেকে রেমিট্যান্স আয়ে নোয়াখালী দেশের অন্যতম শীর্ষ অঞ্চল তবুও প্রশাসনিকভাবে জেলাটি অবহেলিত। অনুষ্ঠানে নোয়াখালী বিভাগ গঠনের দাবি কোনও আবেগ নয় এটি যৌক্তিক ও ন্যায় বলে দাবি বলে মনে করেন বক্তারা।

জেদ্দা বৃহত্তর বৃহত্তর নোয়াখালী সমিতির সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে সমাবেশে বক্তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ, সংবাদ সম্মেলন, সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে থাকা প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত ‘সিআইপি’, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ খান,ওজিউল্লাহ মিয়া,আনোয়ার হোসেন, মোহাম্মদ নুর,সাইফুল ইসলাম মঞ্জু,মশিউর রহমান, ও বেলাল হোসেন,এম ওয়াই আলাউদ্দিন।

বক্তব্য রাখেন মো. সাখাওয়াত, মাসুদ সেলিম, বাহার উদ্দিন বকুল, মনজুর হাসান আলভী, এ এর নোমান, কামাল হোসেনসহ নোয়াখালীর সর্বস্তরের প্রবাসীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত