ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত সাদিক হোসেন তাজুন (১১) ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় তাজুন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত