দেশ ব্যাপী বাজাজ মোটরসাইকেলের মাইলেজ প্রতিযোগিতা শুরু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

উত্তরা মোটর্স লিমিটেড সমগ্রদেশব্যাপী  বাজাজ মোটরসাইকেলের মাইলেজ চ্যালেঞ্জ এর কার্যক্রম শুরু  করেছে। এই মাইলেজ চ্যালেঞ্জ এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি লিটার অকটেন এ বাজাজ মোটরসাইকেলটি কত কিলোমিটার যায় এবং বাংলাদেশে চলাচলরত অন্যান্য মোটরসাইকেল থেকে বাজাজ ই যে বেশী মাইলেজ পায় এ সম্পর্কে একটি সুস্পষ্ট পরীক্ষা। তাছাড়া সড়কে নিরাপদ ভাবে বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স ও ট্রাফিক সতর্কতা মূলক চিহ্ন গুলো সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়। অধিক মাইলেজ পেতে  মোটরসাইকেলকে কিভাবে রক্ষনাবেক্ষণ করতে হয় সে সম্পর্কেও একটি উপযুক্ত ধারণা প্রদান করা হয়। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মাইলেজ চ্যালেঞ্জ সর্ব প্রথম উত্তরা মোটর্স ২০১১ সালে শুরু করে।

গত ২৫ই এপ্রিল নীলফামারীর পলাশবাড়ী পরশমণী উচ্চ বিদ্যালয় মাঠে বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল এর মাইলেজ চ্যালেঞ্জ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় রেজিষ্ট্রেশনকৃত ৯৮ জন মোটরসাইকেল মালিকগন অংশ গ্রহন করেন। নীলফামারী সদরের মো. ফারুক, মো. হাসিনুর ও মো. বুলু হোসেন তাদের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১১৫ কি.মি, ১১২.৯১ কি.মি ও ১১১.৬০ কিলোমিটার মাইলেজ পেয়ে ক্রমান্বয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন।

উল্লেখ্য যে দেশে ক্রমবর্ধমান জ্বালানী সংকটের সময় বাজাজ মোটরসাইকেলের মত জ্বালানী স্বাশ্রয়ী মোটরসাইকেল ব্যবহারকারীদের নিকট ইতিমধ্যে অত্যন্ত সমাদৃত হয়েছে এবং বারবার প্রমাণিত হয়েছে যে, বাজাজ মোটরসাইকেলই মাইলেজ সেরা এবং আস্থার প্রতিক। 

অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পূরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকল মোটরসাইকেল মালিকগনকে টি-শার্ট, ক্যাপ এবং র‌্যফেল- ড্র এর মাধ্যমে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

পরবর্তী প্রতিযোগীতা আগামী ২রা মে ঠাকুরগাঁও অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত