দৌলতপুরে জাতীয়  মৎস্য সপ্তাহ পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়  জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা মাছের পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট) দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বেড় করা হয় র‌্যালি উপজেলা পরিষদ, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত হলরুমে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য খামারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য খামারীদের মাঝে ক্রেষ্ট এবং পুরস্কার বিতরণ করা হয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত