এলডিসি উত্তরণ পেছানো

সুইজারল্যান্ডের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ এএম

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় (এলডিসি গ্র্যাজুয়েশন) উত্তরণ তিন বছর পেছানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে সুইজারল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লি-এর সঙ্গে বৈঠকে এ সহযোগিতার কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ জোরদারের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, শিপবিল্ডিং শিল্পের মতো সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বৃদ্ধি দুদেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী ভিত দেবে।

বৈঠকে উল্লেখ করা হয়, জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে।

রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক বেশি। দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই ঘাটতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। সুইজারল্যান্ড বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত