গুলশান ইয়ুথের সঙ্গে স্কয়ার ফুড

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত গুলশান ইয়ুথ ক্লাবের অফিশিয়াল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমালের কাছে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত