মায়ের নাম আইন বাবার নামও আইন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ এএম

‘আমার কাছে মানুষ অনেক তদবির নিয়ে আসে। তদবিরের যন্ত্রণায় চিন্তা করি ধরব কি ধরব না। সেদিন খানিকটা বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম, মা রে আমার বাবার নাম হচ্ছে আইন, আর মায়ের নামও আইন। তাই যে যত শক্তিশালী তদবির করেন না কেন এই দুটার বাইরে আমি যেতে পারব না। এখানে উপস্থিত বিচারক ও আইনজীবীরাও, যারা আইনের পেশার সঙ্গে আছেন এবং আইনের ভিত্তিতে বিচার করেন তাদেরও নিশ্চয়ই বাবা এবং মা দুজনেরই নাম আইন।’ জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে গত মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এসব কথা বলেন।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ। এ ছাড়া মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি ও পিপিরা বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত