বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:২৬ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম আবর্তনের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্টের (কিউইসিটি) জরিপে ‘বিশ্বের ১০০ তরুণ নেতা’র তালিকায় স্থান পেয়েছেন। এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত এক অভিনন্দনবার্তায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ‘বিশ্বের ১০০ তরুণ নেতা’র পাওয়া মুনিয়া ইসলাম মজুমদারের জন্য যেমন গৌরবের, তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত সম্মানের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত