চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর রায়পুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি শৈলকূপা উপজেলা-এর মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন এবং চালক আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ-এর ওসি শরিফুজ্জামান জানান, দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিহ্বার ওজন হাতির সমান