বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ (৬৪) ব্যাপারী উপজেলার বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, রবিবার সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানটি  ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়র তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যাত্রী আবু হানিফ ব্যাপারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত