কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৭) এক সন্তানের মা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারপুর গ্রামের মো. আশিক, কামারখোলা গ্রামের মেহেদী হাসান ওরফে তারেক, মো. আরিফ ও মো. ইসমাইল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা সদরের বাসিন্দা ওই দম্পতি গত রবিবার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে মাদারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের পথরোধ করে খারাপ ব্যবহার করে। ভুক্তভোগীর স্বামী বলেন, একপর্যায়ে তারা জোর করে তার স্ত্রীকে টেনেহিঁচড়ে পাশের একটি ক্ষেতে নিয়ে যায়। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে জোর করে দূরে নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমার স্ত্রীকে উদ্ধার করে।
ধর্ষণের অভিযোগ নারীর, গ্রেপ্তার ৪
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৪৬ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪৬ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০