নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলের বিরুদ্ধে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়। গতকাল সোমবার সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৪৬ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪৬ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০