বাবার সামনে মেয়েকে অপহরণের আসামি লামিন রিমান্ডে

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:০০ এএম

রাজধানীর উত্তরায় এক ব্যক্তির সামনে থেকে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের মামলার আসামি লামিন ইসলামকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার লামিনকে (১৯ বছর) আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই (উপপরিদর্শক) ফরিদুজ্জামান। ওই দিন আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য সোমবার (গতকাল) দিন ধার্য রাখেন। গতকাল আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামির আইনজীবী শহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আরজি জানান। বাদীপক্ষে আসামির রিমান্ডের আরজি জানিয়ে শুনানি করেন আইনজীবী শাহ্ মো. শরিফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত