আশিস এবং মোহন পরিচালিত ছবি ‘দাদী কি শাদী’ ছবি ঘিরে। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন ঋষি কাপুরের নাতনি এবং রণবীর কাপুরের ভাগ্নি সামারা সাহনি। আপাতত ছবির মাত্র একটি গান ‘সেন্টি’তে দেখা যাবে তাকে। এটাই বা কম কিসে? ওই গানের দৃশ্যে দিদার সঙ্গে সামারার মা ঋদ্ধিমা কাপুর সামারাও থাকবেন। এ ভাবেই দিদা নী এবং মায়ের হাত ধরে বলিউডে যাত্রা শুরু কাপুর খানদানের পঞ্চম প্রজন্মের।
বলিউডে কাপুর পরিবারের অবদান অবিস্মরণীয়। পৃথ্বীরাজ কাপুর, তার অভিনয় আর পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠা। এই ভ্রাম্যমান থিয়েটারটি দেশে ২৬৬২টি নাটক মঞ্চস্থ করেছিল। অভিনয়, পরিচালনা, প্রযোজনার পাশাপাশি আরকে থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দি ছবির দুনিয়ায় কাপুর খানদানের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত। পরিবারের রক্ষণশীলতা ভেঙে বড় পর্দায় পা রেখেছেন কারিশমা ও কারিনা কাপুর। সেই তালিকায় নয়া সংযোজন সামারা।
মুখের আদলে কাপুর খানদানের ছাপ স্পষ্ট। বলিউড বলে, মামা রণবীরের আদলে নাকি গড়া সমারা! ফলে, তার সৌন্দর্য নিয়ে আলোচনা ছিলই। পাশাপাশি, তার প্রতি নজর ছিল বলিউডের। মামা-ভাগ্নির রসায়নও ছবিশিকারিদের আকর্ষণ করেছে। এ বার দেখার, রণবীরের মতো সমারাও নিজেকে পর্দায় কত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারেন।
৮ মে মুক্তি পাচ্ছে ‘দাদী কী শাদী’। ছবি নিয়ে উত্তেজিত সামারা। তাকে এর আগে দেখা গিয়েছে করণ জোহর প্রযোজিত ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে। সেই প্রসঙ্গ টেনে সামারা জানিয়েছেন, এই অনুষ্ঠান তাকে ক্যামেরার সামনে সহজ করেছে। তিনি তাই কৃতজ্ঞ কর্ণের কাছে। দিদা এবং মায়ের সঙ্গে খুব মজা করে গানের শুটিং করেছেন। এই অভিজ্ঞতা তিনি মনে রাখবেন আজীবন। কন্যার বলিউড অভিষেকে খুশি ঋদ্ধিমাও। এক পরিবারের তিন প্রজন্মের নারী পর্দায় ধরা দিতে চলেছেন, এ কথা ভেবেই রোমাঞ্চিত তিনি।
সেইসব ট্রমা থেকে বের হতে পারছেন না প্রভা
ঐতিহাসিক জয়ের মুখে প্রথমবার মুখ খুললেন বিজয়
যুদ্ধেও থামেনি ইরানের পারমাণবিক অগ্রগতি