গুলশানে চলছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন’

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২৫ এএম

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। ‘পাওয়ার অব শি’ ২০১৭ সাল থেকে এ লক্ষ্য নিয়ে কাজ করছে। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব এবং মূল সেøাগান ‘শি লিডস, শি শাইনস’। আয়োজনটির মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাদুব, আইপিডিসি ফাইন্যান্স এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট ইতিমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেওয়া হচ্ছে বিনামূল্যে স্টল। এ ছাড়া নির্বাচিত দুজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়ার অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তাকে একটি ফ্রি স্টল প্রদান করা হয়েছে।

দুইদিনব্যাপী এই আয়োজনে মোট ৩৮টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজনের প্রথম দিন ৯ মে সকাল ১০টায় মিডিয়া ব্যক্তিত্ব নাঈমা কেয়ার উপস্থাপনায় প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি এবং হাল ফ্যাশনের কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ এস কে সাইফুর রহমান, পাওয়ার অব শি ট্রাস্টের সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী, টেন-এর উদ্যোক্তা তানিয়া ওহাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত