নিয়মিত অভিবাসনের ঝুঁকি, সাম্প্রতিক প্রাণহানি এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার উন্নয়নের উপায় নিয়ে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘মাইগ্রেশন এন্ড মোবিলটি- বাংলাদেশ সিচুয়েশন’ শীর্ষক এই বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ এবং নিরাপদ অভিবাসন কাঠামো শক্তিশালী করার বিষয়ে এতে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত, লিবিয়া দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর মিশন প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িত দালাল ও চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।
তিনি অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় সাথে জড়িত অসাধু সিন্ডিকেটগুলোকে কঠোরভাবে হুঁশিয়ার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জানান যে, ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের জুনে নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর করতে যাচ্ছে। এতে অনিয়মিত পথে গিয়ে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ আরও সীমিত হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, অভিবাসন ব্যবস্থাকে টেকসই করতে হলে গন্তব্য দেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিল রেখে দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি। পাশাপাশি বিদেশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অবৈধ অভিবাসন রোধে, নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে এবং অভিবাসনের পুরো প্রক্রিয়াটি মানবিক, নিয়মিত ও অধিকার-ভিত্তিক রাখার জন্যে সকলে মিলে একসাথে ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে সকল অংশীজন ঐক্যমত পোষণ করেন।
হরমুজ ইরানের, পার হতে লাগবে সম্মতিপত্র 