ওমা‌নে সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুব‌ক নিহত

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:২৯ পিএম

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রা‌মের বাঁশখালীর মোহাম্মদ ম‌হিউ‌দ্দিন (৩৬) না‌মে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মহিউদ্দীন উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পালে গ্রামের মৃত কালু মিঞা ও রোকেয়া বেগমের চতুর্থ পুত্র।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান এর রাজধানী মাস্কাট নগরীর আজাইবা এলাকার সড়কে কার দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওমানে অবস্থানরত প্রবাসী দেলোয়ার জানান, চাকরি শেষে ফোরম্যানসহ বাসায় ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহিউদ্দীন ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দীনের সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরিদ আহমদ বলেন, মোহাম্মদ মহিউদ্দীন বিগত কিছুদিন আগে দেশ থে‌কে আবার ওমানে ফিরে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর এলাকায় জানাজা‌নি হ‌লে শো‌কের ছায়া নে‌মে আ‌সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত