জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সাথে মতবিনিময় সভা করেছে জয়পুরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা যুববলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করাসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
