কবিতা

পৃথিবী

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

একটা নারকেলের মধ্যে
বেড়ে উঠেছিল সভ্যতা।
কেউ জানে না কীভাবে
লবণাক্ত হয়েছিল রাত্রি
জলের জোগান দিতে
শেকড়ে পৌঁছেছিল জখম

কীভাবে এখনো
      চোখগুলো থেকে
            জন্ম নেয় গাছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত