ছোট্ট একটা রোদকণা টালি ছাদ ভেঙে
মানিপ্ল্যান্ট লতা ধরে হেলে পড়ে আছে,
কফি পোড়া গন্ধ নাকে—সব পুড়ে ছাই,
রোদকণা ধীরে ধীরে মেঝে ধরে হাঁটে...
টানেলের সম্মুখে রোদের কার্নিভাল—
বাজছে মোজার্ট ধীর থেকে তীব্র লয়ে,
আঁকছে মাতিস নীল থেকে গাঢ় নীলে,
মানিপ্ল্যান্ট পাতা ধীরে ধীরে চোখ মেলে
